September 18, 2026, 10:54 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

আজ অথবা কাল ইহুদিবাদী ইসরাইল জবাব পাবেই : সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশের কয়েকটি অবস্থানে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণমন্ত্রী ফয়সাল মিকদাদ। তিনি বলেছেন, অদূর ভবিষ্যতে তার দেশ ইসরাইলকে এসব হামলার দাঁতভাঙা জবাব দেবে।

মিকদাদ ওমান-ভিত্তিক আরবি দৈনিক আতহিরকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যাত্রীবাহী বিমানের ছদ্মাবরণে ইসরাইলি সেনারা সিরিয়ার অভ্যন্তরে তাদের পরিকল্পিত লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

ফয়সাল মিকদাদ বলেন, ইসরাইলি বিমান হামলার সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গর্জে উঠলে একটি বেসামরিক বিমান ভূপাতিত হতো। তখন সবাই যাত্রীবাহী বিমান ভূপাতিত করার জন্য দামেস্ককে দায়ী করত। এ কারণে আমরা ধৈর্য ধরার এবং তাৎক্ষণিকভাবে এ ধরনের হামলার প্রতিক্রিয়া না দেখানোর সিদ্ধান্ত নিয়েছি।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ইসরাইলি হামলার ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা তেল আবিবকে জানিয়ে দিয়েছি তাদের অবৈধ হামলার উপযুক্ত জবাব আসছে এবং আজ হোক অথবা কাল সে জবাব ইসরাইল পাবে।

গতমাসে ইহুদিবাদী ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে অন্তত তিন দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার বেশিরভাগ প্রতিহত করা হয়েছে বলে সিরিয়ার সেনাবাহিনী দাবি করেছে। তবে অন্তত একটি হামলার সময় যে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় ছিল সেকথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী মিকদাদ।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page