May 10, 2026, 8:33 pm
শিরোনামঃ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে : প্রধানমন্ত্রী অর্থনীতিতে গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেলমন্ত্রী গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা নাটোরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক যশোরে পরকীয়া প্রেমিককে হত্যার পর মরদেহ ঘরের ভেতর পুঁতে সিমেন্ট ঢালাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে : আইআরজিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৩ জন আটক 
এইমাত্রপাওয়াঃ

দাউদকান্দিতে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনের ৬ মাসের কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দাউদকান্দি উপজেলার আমিরাবাদে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্টে। আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার গাংনি উপজেলার মোল্লার হাট গ্রামের মিকরাইল(২২),একই গ্রামের সহিদুল শেখ(২২) এবং দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের আজহারুল ইসলাম(৪০)।
ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার(১ নবেম্বর) রাত ১১ টায় উপজেলার আমিরাবাদ এলাকায়।

জানা যায়, সাতক্ষীরা, খুলনা থেকে গভীর রাতে গলদা এবং বাগদার মতো বড় জাতের চিংড়ির চালান চলে আসে দেশের বিভিন্ন মৎস্য আড়তে। এসব চিংড়ির চাহিদা থাকায় অনেক দামও বেশি। তাই ওজন বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীরা ইঞ্জেকশনের মাধ্যমে চিংড়িতে পুশ করে কেমিক্যাল-জাতীয় বিষাক্ত পদার্থ ‘জেলি’। এই জেলি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

চিংড়িতে জেলি মেশানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১১ টায় দাউদকান্দি উপজেলার আমিরাবাদ নামক স্থানে মোবাইল কোর্টের বিশেষ অভিযান চালায় দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়েজ ইকবাল। অভিযানকালে চিংড়িতে জেলি মেশানোর সময় হাতে নাতে তাদের ০৩ জনকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে মোবাইল কোর্ট ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page