September 18, 2026, 9:45 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ঢাকার ধামরাইয়ে গরু চুরির অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার ধামরাই থেকে চুরি হওয়া গরু নিজ বাড়িতে রেখে বিক্রির অভিযোগে বাবলী আক্তার নামে ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করে পুলিশ। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।

মামলা সূত্র ও পুলিশ জানায়, বিভিন্ন সময় ধামরাই এলাকা থেকে গরু চুরি হয়। বেশ কিছু দিন আগে কুল্লা ইউনিয়নের সিতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় একটি মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। তাদেরর দেওয়া তথ্যের ভিত্তিতে এই ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, অভিযোগ প্রমাণিত হলে ছাত্রলীগ নেত্রী বাবলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ধামরাইয়ে গরু চুরির পর সাভারের রেডিও কলোনি এলাকায় ওই নেত্রীর বাড়িতে রেখে বিক্রি করা হতো। গরু চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page