May 28, 2026, 7:07 pm
শিরোনামঃ
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র দ্বারা সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ : স্পিকার দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি : অর্থমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল মহিষটি বিরল অ্যালবিনো প্রজাতির বগুড়ায় ঈদের দিন স্বামীর হাতে স্ত্রী খুন শরীয়তপুরে ৩০ গরুসহ নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ভারতে নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান তৈরির উদ্যোগ ৮৮ দিন পর ইন্টারনেট সংযোগ চালু করল ইরান
এইমাত্রপাওয়াঃ

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা বেড়েছে : সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ভোটের অনিয়ম বন্ধে সিসি ক্যামেরার কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা বেড়েছে এবং অনিয়মও অনেকাংশে কমেছে বলে মন্তব্য করেছেন।

বুধবার (২ নভেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে চারটি পৌরসভার নির্বাচন মনিটরিং করার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন কমিশন থেকে সিসি ক্যামেরা কন্ট্রোল রুমের মাধ্যমে মনিটরিং করা হয়। সিইসিসহ চার কমিশনার উপস্থিত ছিলেন।

চার পৌরসভার ৩৬টি ওয়ার্ডের ভোটকেন্দ্রের সংখ্যা ৬২টি। ভোটকক্ষ রয়েছে ৩৮৩টি। ৫০৫টি সিসিটিভি বসানো হয়েছে। নির্বাচনে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ



Our Like Page