September 22, 2026, 6:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরের কেশবপুরে জন্মদিনের পার্টিতে মদ পানে দুইজনের মৃত্যু : একজন অসুস্থ

ইয়ানূর রহমান : যশোরের কেশবপুরে বার্থ-ডে পার্টিতে বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় একজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার খবর পেয়ে এএসপি সার্কেল ও অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

কেশবপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, কেশবপুর উপজেলার সুফলাকাটী ইউনিয়নের কালিচরণপুর গ্রামের প্রতাপ সরকারের পুত্র কৃষ্ণপদ সরকারে (১৮) এর জন্মদিন ছিলো ২৮ অক্টোবর। জন্মদিন উপলক্ষে ওইদিন বার্থ-ডে পার্টির আয়োজন করে কৃষ্ণপদ সরকার। পার্টিতে ৩ বন্ধু কালিচরণপুর গ্রামের রণজিৎ বাইনের পুত্র ইন্দ্রজিৎ বাইন (২০), কৃষ্ণপদ সরকার ও মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মিহির মন্ডলের পুত্র রনি মন্ডল (১৮) একসাথে মদ পান করে।

স্থানীয়রা জানান, রণজিৎ বাইনের পুত্র ইন্দ্রজিৎ বাইন, রনি মন্ডল সোমবার রাতে নিজ বাড়িতে তাদের ২ জনের মৃত্যু হয়েছে এবং কৃষ্ণপদ সরকার (১৮) অসুস্থ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে তারও অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে,

তাদের মৃত্যুর খবর পেয়ে এএসপি সার্কেল (মণিরামপুর) আশেক সুজা মামুন ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে এস আই অনিমেষ কুমার বলেন, লাশের ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page