July 24, 2026, 7:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মধ্যবর্তী নির্বাচন ; ট্রাম্পের সমালোচনা করে বাইডেন বললেন গণতন্ত্র ব্যালটে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার সময় শেষ হয়ে আসছে শিগগির। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, মিথ্যা ও সহিংসতার কারণে মার্কিন গণতন্ত্র ঝুঁকিতে রয়েছে। খবর আল-জাজিরার।

গত কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই বাইডেন জানালেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।

বাইডেন বলেন, কোনো ভুল করা যাবে না। আমাদের সবার জন্য গণতন্ত্র ব্যালটে। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে প্রচারণা চালাচ্ছেন বাইডেন।

এদিকে বেশিরভাগ জরিপের পূর্বাভাসে বলা হয়েছে, রিপাবলিকানরা হাউসের নিয়ন্ত্রণ নেবে তা প্রায় নিশ্চিত, পাশাপাশি সিনেটেও খুব কাছাকাছি যাবে। ডেমোক্রেটরা বর্তমানে কম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হাউস নিয়ন্ত্রণ করছে। কিন্তু সিনেটে সমান সদস্য রয়েছে। তাছাড়া এরই মধ্যে ২৭ মিলিয়ন মানুষ ভোট দিয়েছে।

এর আগে মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন বাইডেন। এসময় তার সঙ্গে ছিলেন একজন নাতনি। জানা গেছে, ওই নাতনি এই বছর প্রথম ভোটার হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনগুলোতে প্রেসিডেন্টের দল সাধারণত ভালো করতে পারে না। বেসরকারি সংস্থা ‘দ্য অ্যামেরিকান প্রেসিডেন্সি প্রজেক্ট’-এর তথ্য বলছে, গত ২১টি মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ মাত্র তিনবার আসন বাড়াতে পেরেছে। আর সিনেটে পেরেছে মাত্র পাঁচবার।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page