September 18, 2026, 10:58 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

আবারও শস্য রফতানি চুক্তিতে ফিরেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া আবারো কৃষ্ণসাগরের করিডোর দিয়ে ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে। তুরস্ক এবং জাতিসংঘ এ বিষয়ে ইউক্রেনের কাছ থেকে লিখিত নিরাপত্তা নিশ্চয়তা নেয়ার পর মস্কো শস্য রফতানি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) একথা জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া যে খাদ্য রফতানির জন্য নিরাপত্তা করিডোর দিয়েছে তা সামরিক কাজে ব্যবহার করবে না বলে ইউক্রেন নিশ্চয়তা দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “এবারের জন্য এই নিরাপত্তা নিশ্চয়তাকে যথেষ্ট বলে বিবেচনা করছে মস্কো।”

খাদ্য শস্য রফতানির জন্য দেয়া নিরাপত্তা কোরিডোরকে ব্যবহার করে ইউক্রেন গত সপ্তাহে রাশিয়ার সেভাস্তোপোল বন্দরে ড্রোন হামলা চালায়। এরপর রাশিয়া শস্য রফতানির জন্য দেয়া কোরিডোর বন্ধ করে দেয় যার অর্থ হচ্ছে খাদ্য রফতানির চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নিয়েছ। এতে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ আবারো হুমকির মুখে পড়ে। এ অবস্থায় তুরস্ক ইউক্রেনের কাছ থেকে লিখিত নিশ্চয়তা নিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page