July 22, 2026, 1:50 pm
শিরোনামঃ
বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফিফা সভাপতিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করল সরকার
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতে প্রস্তুত চীন : জিনপিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, পাকিস্তানকে বেইজিং সব সময় প্রতিবেশী হিসেবে কূটনৈতিক এজেন্ডায় শীর্ষে রাখে এবং ইসলামবাদের সাথে কৌশলগত সহযোগিতা জোরদার করতে আগ্রহী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে গতকাল (বুধবার) এক বৈঠকে একথা বলেছেন শি জিনপিং।

শি জিনপিং বলেন, চায়না-পাকিস্তান ইকনোমিক করিডোর বা সিপিইসি এবং গোয়াদার সমুদ্রবন্দরের উন্নয়নের জন্য দুই প্রতিবেশীর একসঙ্গে কাজ করা উচিত। এ সময় তিনি পাকিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য সব ধরনের সমর্থন অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আশ্বস্ত করেন।

সম্প্রতিক বছরগুলোতে চীনের ওপর পাকিস্তানের অর্থনৈতিক ও প্রতিরক্ষা নির্ভরতা অনেক বেড়েছে। চীনের কাছ থেকে পাকিস্তান প্রায় ৩ হাজার কোটি ডলার অর্থ ঋণ নিয়েছে যা মোট বৈদেশিক ঋণের শতকরা ২৩ ভাগ।

পাকিস্তানের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চীনের নাগরিকরা বিভিন্ন সময় যে হামলার শিকার হয়ে থাকেন এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, চীন আশা করেন তার নাগরিকদের পাকিস্তানে প্রয়োজনীয় এবং নির্ভরযোগ্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে ইসলামাবাদ সরকার।

বৈঠকে পাকিস্তানি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিংয়ের দায়িত্ব পালনের প্রশংসা করে বলেন, বৈশ্বিক পর্যায়ে চীন বহু-পাক্ষিকতাকে উচ্চে তুলে ধরেছে এবং বিশ্ব এখন চীন ছাড়া চলতে পারে না। চীনের উন্নয়নকে এখন আর কোনভাবেই আলাদা করে দেখাও সম্ভব নয়। এ সময় তিনি এক চীন নীতির প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থনের কথা ঘোষণা করেন।

গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page