July 10, 2026, 12:08 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্র্ঘে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ নভেম্বর) বিকালে কাপাসিয়ার উরুন মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর মহানগরীর আবুল কাশেম (৬৮), কিশোরগঞ্জের ইটনা উপজেলার বরশিপুরা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে হাবিবুর রহমান হাবু।

পুলিশ জানায়, বুধবার বিকালে কিশোরগঞ্জগামী উজানভাটি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মধ্যপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় অটোরিকশা আরোহী আবুল কাশেম ও হাবিবুর রহমান হাবু ঘটনাস্থলেই নিহত হন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page