March 28, 2026, 6:08 pm
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে রাষ্ট্রীয় ক্ষমতায় আবারও নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পদত্যাগ করার পর ৩ বছরের মধ্যে পঞ্চমবারের মতো নতুন নির্বাচন হলো দেশটিতে। এবারে সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। ইসরায়েলের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার (১ নভেম্বর)।

গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে দেশটির ১২০ সদস্যের পার্লামেন্টে (নেসেট) সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে নেতানিয়াহুর দল ও তার ডানপন্থি জোট। তারা পেয়েছে ৬৪টি আসন। লিকুদ পার্টি এককভাবে পেয়েছে ৩২টি আসন। প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের দল ইয়েস আতিদ ও তাদের জোট পেয়েছে ৫১টি আসন। অতি-ডানপন্থি অতি-জাতীয়তাবাদী ধর্মীয় জায়নবাদ জোট ১৪টি এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজের কেন্দ্রীয়-ডান জাতীয় ঐক্য পার্টি পেয়েছে ১২ টি আসন।

নেতানিয়াহু তার বক্তৃতায় সম্ভাব্য জোটের অংশীদারদের কথা উল্লেখ করেননি। তবে তারা ধর্মীয় জায়নবাদকে অন্তর্ভুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনে জয়ী হওয়ায় বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তিনি বলেন যে, তিনি তার প্রতিদ্বন্দ্বীকে শুভকামনা জানিয়েছেন টেলিফোনে। তিনি একটি সুশৃঙ্খল পরিবেশে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করার কথাও জানান।

আগামী সপ্তাহে নতুন সরকার গঠনের কাজ শুরু করতে পারে লিকুদ পার্টি।

এবারের নির্বাচনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর একটি নাটকীয় প্রত্যাবর্তন ঘটলো। ১৪ মাস আগে বিরোধীদের তোপের মুখে পড়েন তিনি এবং ক্ষমতাচ্যুত হন সে সময়।

২০১৯ সালে শুরু হওয়া রাজনৈতিক অচলাবস্থার অভূতপূর্ব সমাপ্তি ঘটলো দেশটিতে। নেতানিয়াহুর বিরুদ্ধে সে সময় ঘুস, জালিয়াতি ও সাধারণ মানুষের বিশ্বাস লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। তবে তিনি তা অস্বীকার করেন বরাবরের মতো। আগামী সোমবার পরবর্তী শুনানিতে আবারও আদালতের মুখোমুখি হবেন নেতানিয়াহু। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page