March 28, 2026, 6:13 pm
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়ার উপকূলে ৮০ গোলা ছুড়েছে উত্তর কোরিয়া

 অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সমুদ্রসীমায় কামানের ৮০ গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের এমন আচরণে সিউলের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া গতকাল মধ্যরাত থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমুদ্রসীমায় কামানের অন্তত ৮০ গোলা ছুড়েছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ২ মিত্র দেশের প্রতিরক্ষামন্ত্রীরা।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, গোলা ছোড়ার পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ংকে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার উত্তর কোরিয়া ‘ব্যালিস্টিক’সহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ায় সিউল ও ওয়াশিংটন আকাশ প্রতিরক্ষায় মহড়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই মহড়া পিয়ংইয়ংকে ক্ষিপ্ত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কূটনীতিকরা বলেছেন, ওয়াশিংটন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শুক্রবার উত্তর কোরিয়া নিয়ে আলোচনার অনুরোধ জানিয়েছে। সূত্র:রয়টার্স

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page