September 22, 2026, 5:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা ; ২ জন মানুষ ও ৭ গরুর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় গভীর রাতে গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। এসময় ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে ৭টি গরুর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের আলোকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের নিকট এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের গরু ব্যবসায়ী আশরাফুল হক ও একই জেলার বাসস্ট্যান্ড পাড়ার ট্রাক চালক মনির হোসেন। আহতরা হলেন, একই জেলার রায়পুর গ্রামের কালাম ও খন্দকারপাড়ার মিনারুল ইসলাম। আহত কালামকে ঢাকায় পাঠানো হয়েছে এবং মিনারুলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা গরু বোঝাই একটি ট্রাক মেহেরপুর যাচ্ছিল। পথিমধ্যে চুয়াডাঙ্গার আলোকদিংয়া তেলপাম্পের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লাগে। এতে গাছ ট্রাকের মধ্যে ঢুকে পড়লে চালক ও হেলপার আটকা পড়েন। ট্রাকের উপরে থাকা এক গরু ব্যবসায়ী আশরাফুল ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের যৌথ উদ্যোগে ট্রাকের ইঞ্জিনের আংশিক অংশ কেটে জীবিত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। এর কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়।

সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) নিরব হোসেন জানান, বরিশাল থেকে গরু বোঝাই ট্রাকটি মেহেরপুরে যাচ্ছিল।

স্থানীয় লোকজনের ভাষ্যমতে, চালকের পরিবর্তে হেলপার ট্রাকটি চালাচ্ছিলেন। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page