July 22, 2026, 7:02 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা যশোরে ২টি স্বর্ণবারসহ ১ পাচারকারী আটক বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে ইসরাইল অস্ত্র দিলে প্রতিশোধ নেয়া হবে  : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দিয়ে চলমান এই সংঘর্ষে সহায়তা করে তাহলে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে।

রাশিয়ার কূটনীতির সঙ্গে সম্পর্কযুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ টেলিভিশন নিউজ নেটওয়ার্ক গতকাল (শুক্রবার) এ তথ্য দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ইসরাইল যদি নিজে সরাসরি অথবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তাহলে মস্কো তার জবাব দেবে। তবে ইসরাইলের বিরুদ্ধে রাশিয়া কী ধরনের ব্যবস্থা নেবে ওই রিপোর্টে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি।

সাম্প্রতিক দিনগুলোতে নানা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে, ইসরাইল ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি পাঠানোর চিন্তা করছে। তবে ইসরাইলে ক্ষমতার পালাবদলের কারণে তেল আবিব এই নীতি অব্যাহত রাখবে কিনা তাই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক আছে বলে জনশ্রুতি রয়েছে।

গত ১৭ই অক্টোবর ইসরাইলের অভিবাসন বিষয়ক মন্ত্রী নাকম্যান শাই বলেছিলেন যে, ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে, সেক্ষেত্রে ইউক্রেনের জন্য এখন ইসরাইল থেকে অস্ত্র পাওয়ার সময় হয়েছে।

এর জবাবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, ইসরাইল যদি উন্মাদনার বশে ইউক্রেনকে অস্ত্র দেয় তাহলে তেল আবিবের সঙ্গে মস্কোর সমস্ত সম্পর্ক ধ্বংস হয়ে যাবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page