March 31, 2026, 11:23 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সিগঞ্জের সিরাজদিখানে আর্থিক লেনদেনের বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাসেল দেওয়ান স্থানীয় আজিজ দেওয়ানের ছেলে। এঘটনায় নিহতের বড় ভাই আব্বাস দেওয়ানকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই আব্বাসের সঙ্গে রাসেলের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাত ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্বাস দেওয়ান লাঠি দিয়ে রাসেলের মাথায় আঘাত করেন। পরে স্বজনরা দ্রুত সিরাজদিখান ইছাপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের বড়ভাই আব্বাস দেওয়ানকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page