September 22, 2026, 4:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জের শিশুপুত্রের সামনে বাবাকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনেদুপুরে শিশুপুত্রের সামনে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত নূরে আলম নামের একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ নভেম্বর) সকালে কটিয়াদী পৌর এলাকার পশ্চিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া (৩৩) একই এলাকার মোতালীবের ছেলে, পেশায় ফেরিওয়ালা। আটক নূরে আলমের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন জানান, শুক্রবার রাতে বাবুল মিয়ার ঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় বাবুল মিয়ার আট বছরের ছেলে চোর প্রতিবেশী নূরে আলমকে চিনে ফেলে। সকালে বিষয়টি সে তার বাবাকে জানায়। ছেলের কথার ভিত্তিতে বাবুল মিয়া এলাকার কাউন্সিলরসহ কয়েকজনকে বিষয়টি জানালে অভিযুক্ত নূরে আলম ক্ষিপ্ত হয়। পরে নূরে আলম নালিশের বিষয়ে বাবুল মিয়ার সঙ্গে কথা বলার সময় তার হাতে থাকা ছুরি দিয়ে বাবুল মিয়ার গলায় আঘাত করেন। এ সময় তার সঙ্গে থাকা ছেলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বাবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নূরে আলমকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page