March 10, 2026, 10:21 am
শিরোনামঃ
হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসার আহ্বান জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি থেকে ‘আরো দ্রুত’ সরে আসতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবেন।  মিশরে সোমবারের সিওপি২৭ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শীর্ষ সম্মেলনে তিনি এ আহ্বান জানাবেন বলে তার কার্যালয় সূত্রে বলা হয়েছে।
শনিবার কার্যালয়ের এক বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাজ্যকে ‘স্বচ্ছ জ্বালানির পরাশক্তি’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে সুনাক ভবিষ্যত সমৃদ্ধি ও নিরাপত্তার জন্যে বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা খ্বুই জরুরি বলে সতর্ক করবেন।
রোববার তার দেশ ছাড়ার প্রাক্কালে দেয়া এই বিবৃতিতে আরো বলা হয়েছে, সুনাক বলেছেন গ্লাসগোয় গত বছর বিশ্ব নেতারা মিলিত হয়ে বৈশ্বিক উষ্ণতা রোধে একটি ঐতিহাসিক রোডম্যাপে সম্মত হয়েছিল। এসব অঙ্গীকারগুলো পূরণ করা এখন আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ।
সুনাক আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যত সমৃদ্ধি ও নিরাপত্তার জন্যে মৌলিক দায়িত্ব।
গত বছর যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ডে আয়োজিত জলবায়ু সম্মেলনে প্রায় দুশো দেশ অংশ নিয়েছিল।
এবারের জলবায়ু সম্মেলন মিশরের লোহিত সাগর তীরবর্তী শার্ম আল শেখে অনুষ্ঠিত হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page