March 11, 2026, 3:58 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউরোপে মার্কিন অস্ত্র বিক্রি বেড়েছে বহুগুণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে মার্কিন অস্ত্র বিক্রি বেড়েছে ব্যাপকভাবে। ইউরোপের দেশগুলো আমেরিকা থেকে ২৩ হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ বা সিপরি’র তথ্যমতে- ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউরোপের বেশিরভাগ দেশ তাদের চাহিদার ৫০ ভাগের বেশি অস্ত্র আমেরিকা থেকে কিনেছে। এরমধ্যে নরওয়ে তার মোট অস্ত্রের ৮৩ ভাগ আমেরিকা থেকে কিনেছে, ব্রিটেন ৭৭ ভাগ, ইতালি ৭২ ভাগ এবং নেদারল্যান্ড কিনেছে ৯৫ ভাগ। আগের পাঁচ বছরের তুলনায় ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে ইউরোপের দেশগুলো আমেরিকা থেকে শতকরা ১৯ ভাগ বেশি অস্ত্র কিনেছে।

সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্ম-এর পররাষ্ট্রনীতি বিষয়ক পরিচালক ইয়ান বন্ড বলেন, “শীতল যুদ্ধ অবসানের পর এটি নিশ্চিতভাবে প্রতিরক্ষা খাতে ইউরোপের অনেক বেশি ব্যয় বৃদ্ধির ঘটনা।”

ইউক্রেন যুদ্ধ শুরুর আগের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আমেরিকা থেকে অস্ত্র কেনা বাড়িয়েছে এবং তারা নতুন করে ২৩ হাজার কোটি কোটি ডলারের অস্ত্র কিনবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এর মধ্যে শুধু জার্মানি একাই তার সামরিক সরঞ্জাম আধুনিকায়নের জন্য আমেরিকা থেকে ১০ হাজার কোটি ডলারের অস্ত্র কিনবে।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যে ২০ হাজার ১০০ কোটি ডলারের মোট অস্ত্র বিক্রি হয়েছে তার শতকরা ৩৯ ভাগ আমেরিকা একাই বিক্রি করেছে। এই দেশটি অস্ত্র বিক্রি খাতে সব দেশের শীর্ষে অবস্থান করছে।

তবে ইউরোপে অস্ত্র বিক্রির ক্ষেত্রে আমেরিকা সব খাতে এগিয়ে নেই। ইউরোপের দেশগুলো ট্যাংকের জন্য জার্মানির উপর বেশিভাগ নির্ভর করে, গোলাবারুদের জন্য ফ্রান্স এবং সাবমেরিনের জন্য জার্মানি, ফ্রান্স অথবা ব্রিটেনের ওপর নির্ভর করে। ইউরোপের দেশগুলো আমেরিকা থেকে এফ-৩৫ জঙ্গিবিমান কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page