August 5, 2026, 3:01 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

কিশোরের পেটের ভিতর থেকে বের হলো ১ হাজার ২৫০পিচ ইয়াবা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীতে অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা বহনকালে এক কিশোরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। কিশোর অপরাধী হওয়ায় তার নামপ্রকাশ করেনি পুলিশ।

গোয়েন্দা পুলিশ জানায়— গ্রেফতার কিশোরকে হাসপাতালে ভর্তির পর এক্সরে রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসক। পরে তাকে ওষুধ সেবন করিয়ে পায়ুপথ দিয়ে ১২৫০ পিস ইয়াবা বের করা হয়।

রোববার (৬ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার।

দেবাশীষ কর্মকার বলেন, কয়েকজন মাদক কারবারি ইয়াবাসহ গুলিস্তান গোলাপশাহ মাজার এলাকায় অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক কিশোরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে পেটের ভেতরে ইয়াবা বহন করার কথা স্বীকার করে।

তিনি আরও বলেন, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর পেটের এক্সরে করে পরীক্ষা-নিরীক্ষা শেষে ওষুধ সেবন করিয়ে পায়ুপথে ১২৫০ পিস ইয়াবা বের হয়ে আসে। পরে তা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার কিশোরের বিরুদ্ধে মাদক আইনে শাহবাগ থানায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page