June 7, 2026, 5:40 pm
শিরোনামঃ
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার জয়পুরহাটে ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান ইরান শক্তিশালী ও অহংকারী তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে : ট্রাম্প ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : খামেনির সামরিক উপদেষ্টা ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে যেতে বিএনপির অনেক নেতা উদগ্রীব : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে দলটির নেতাদের বক্তব্য উড়িয়ে দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অনেক নেতাই নির্বাচনে যেতে উদগ্রীব।

রোববার (৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে কপ-২৭ পূর্ব মতবিনিময় ও সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্নোত্তরকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন যে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়। তারা নির্বাচনের বহু আগে থেকে নির্বাচনে যাবো না, সরকারে অধীনে নির্বাচনে যাবো না বলে এসেছিল। পরে জল ঘোলা করে খেয়েছে। নির্বাচনে গিয়েছে। এবারও তারা বলছে যাবে না। বিএনপির অনেক নেতাকে আমি জানি, শুনি, তারা নির্বাচনে যেতে উদগ্রীব হয়ে আছেন। মির্জা আলমগীর যাই বলুক, বিএনপি নেতারা উদগ্রীব হয়েই বসে আছেন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বদান্যতায় জেলের বাইরে আছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বদান্যতায় জেলখানার বাইরে আছেন। এ ধরনের ঘটনা আমাদের দেশের ইতিহাসে বিরল। কিন্তু কেউ যদি এর মূল্য না বোঝে, প্রধানমন্ত্রীকে নিয়ে অশোভন-অশালীন বক্তব্য দেয় এবং এটাকে দুর্বলতা মনে করে সেক্ষেত্রে বদান্যতা দেখানোর প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।’

ড. হাছান বলেন, ‘তারা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আপনারা জানেন গতকাল বরিশালেও তারা বিশৃঙ্খলা তৈরি করেছে। যুবলীগের ওপর হামলা করেছে, দেশের অন্যান্য জায়গাতেও তারা এ চেষ্টা করছে। সে প্রেক্ষাপটে সরকার বসে থাকতে পারে না। সরকারের দায়িত্ব জীবনে শান্তি-স্থীতিশীলতা স্থাপন করা। কারো জেলের বাইরে থাকার সুবাদে তার পরামর্শ নিয়ে যখন দেশ অস্থিতিশীল করার চেষ্টা হয় তখন তো কারো প্রতি বদান্যতা দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page