September 22, 2026, 4:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বেনাপোলে পাসপোর্টযাত্রীর বেল্টের ভেতর থেকে উদ্ধার হলো ৯টি সোনার বার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোল বন্দরের ইমিগ্রেশন থেকে ৯টি সোনার বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামের এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।

সোমবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক সিদ্দিকুর বরগুনার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে একজন পাসপোর্টযাত্রী সোনার একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা ইমিগ্রেশন এলাকায় অবস্থান নেয়। ভারতে প্রবেশের সময় সিদ্দিকুরকে আটক করা হয়। তল্লাশি করে তার পরিহিত প্যান্টে থাকা বেল্টের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯টি সোনার বার জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

মনিরুজ্জামান আরও বলেন, জব্দ সোনার বারের ওজন এক কেজি ৪৪ গ্রাম। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা। তার বিরুদ্ধে মামালা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page