November 19, 2026, 3:27 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

খুলনায় প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত প্রেমিকা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার ভাড়া বাসা থেকে উদ্ধারকৃত সেই নারীর দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। সোমবার (৭ নভেম্বর) নিহত নারীর পরিচয় নিশ্চিত করেছে র‍্যাব-৬। ওই নারীর নাম কবিতা রানী। তিনি সাতক্ষীরা আশাশুনি উপজেলার কুতের বিল এলাকার কালিপদ বাছারের মেয়ে।

এ ঘটনায় কবিতার প্রেমিক আবু বক্করকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন র‍্যাব-৬ এর মূখপাত্র লে: কর্ণেল মোসতাক আহমদ।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আবু বক্কর তার কথিত স্ত্রী স্বপ্নাকে নিয়ে ১ নং গোবরচাকা ক্রসরোড রাজু নামে এক ব্যক্তির বাড়িতে ৩ বছর ধরে  স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছে। স্বপ্না তার বিবাহিত স্ত্রী নয়। সে নগরীর প্রিন্স হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত। একটি সম্পর্কে থাকা সত্ত্বেও কবিতার সাথে প্রেমের সম্পর্কে জড়ায় আবু বক্কর।

মাত্র ৫ দিন আগে কবিতা ও আবু বক্করের মধ্যে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে তাদের মধ্যে একাধিকবার কথা হয়েছে। গত শনিবার স্বপ্না ডিউটিতে থাকায় আসামি ভুক্তভোগীকে তার ভাড়া ঘরে নিয়ে আসে। ওই দিন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কবিতা উচু স্বরে কথা বলতে থাকলে একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে আবু বক্কর। পরে লাশটি গুম করার জন্য রান্নাঘর থেকে বটি এনে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে। মাথাটি পলিথিন দিয়ে মুড়িয়ে রাখে। পরে দু’হাতের কব্জি কেটে ফেলে। আর দেহের বাকি অংশ একটি বক্সে ঢুকিয়ে রাখে।

লে: কর্ণেল মোসতাক আহমদ আরও জানান, ওই রাতেই আবু বক্কর কথিত স্ত্রী স্বপ্নাকে নিয়ে রূপসা নদী পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পুলিশের পাশাপাশি র‍্যাবও গোয়েন্দা তৎপরতা চালিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রবিবার রাতে আসামি আবু বক্করের অবস্থান নিশ্চিত করে। এরপর তাকে ও তার কথিত স্ত্রীকে গাজীপুর জেলার বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রবিবার সকাল ১১টার দিকে খুলনা মহানগরীর ১নং গোবরচাকা ক্রস রোড তেতুল তলায় ভাড়া বাসা থেকে ওই নারীর দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে আসামির স্বীকারোক্তি মোতাবেক নগরীর গোবরচাকা এলাকার একটি সরু স্থান থেকে লাশের বিছিন্ন হওয়া দু’হাতের কবজি উদ্ধার করেছে র‍্যাব।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page