May 10, 2026, 1:40 pm
শিরোনামঃ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে : প্রধানমন্ত্রী অর্থনীতিতে গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেলমন্ত্রী গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা নাটোরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক যশোরে পরকীয়া প্রেমিককে হত্যার পর মরদেহ ঘরের ভেতর পুঁতে সিমেন্ট ঢালাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে : আইআরজিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৪ জন আটক 
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বিকাশকর্মীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহে এক বিকাশকর্মীকে কুপিয়ে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সোমবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার কালীগঞ্জ-গান্না সড়কের দইঝুড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে চিকিৎসকরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন।

আহত বিকাশ কর্মীর নাম মামুন হোসেন। তার বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে।

বিকাশের কালীগঞ্জ উপজেলার সুপারভাইজার আব্দুস ছালাম বলেন, বিকাশকর্মী আব্দুস ছালাম দুপুরে মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জ শহর থেকে গান্না সড়ক ধরে কোটচাঁদপুর উপজেলার জালালপুর বাজারে যাচ্ছিলেন। পথে দইঝুড়ি মোড়ে পৌঁছালে চারজন যুবক প্রথমে চোখে ধুলাবালি জাতীয় কিছু ছিটিয়ে দেন। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে দা দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে তার ব্যাগে থাকা প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আরিফ জানান, মামুন নামের যে ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল তার শরীরে পাঁচ জায়গায় দায়ের কোপের চিহ্ন রয়েছে। তার ডান হাতের শিরা কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে রেফার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page