September 19, 2026, 3:55 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার‍ লক্ষ্যবস্তুতে হামলার মহড়া চালালো উ. কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘উত্তর কোরিয়া জানিয়েছে, দেশের সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার মহড়া চালিয়েছে। সম্প্রতি এই দুই দেশ যৌথভাবে যে বিমান মহড়া চালিয়েছে তার জবাব হিসেবে উত্তর কোরিয়া শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার মহড়া চালায়।

এর আগে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা ছয় দিনব্যাপী ভিজিল্যান্ট স্টর্ম নামে যৌথ বিমান মহড়া চালায় যা শনিবার শেষ হয়েছে। মার্কিন সেনারা এ মহড়াকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছে।

উত্তর কোরিয়ার সামরিক বাহিনী আজ সোমবার দক্ষিণ কোরিয়া ও আমেরিকার ওই মহড়াকে প্রকাশ্য উসকানি বলে উল্লেখ করেছে।

উত্তর কোরিয়ার সামরিক বাহিনী আরো জানিয়েছে, যৌথ মহড়ার জবাব হিসেবে তারা শত্রুর বিমানঘাঁটি এবং যুদ্ধবিমানে আঘাত হানার মহড়া চালিয়েছে। এছাড়া, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মহড়ার সময় পিয়ইয়ং লাগাতার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page