September 22, 2026, 4:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলের মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা ; ১ বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘টাঙ্গাইলের মির্জাপুরে মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিয়েছেন অসহায় এক বাবা। এঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাজাপ্রাপ্ত আমিনুর রহমান (৪০) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পলান মিয়ার ছেলে।

মঙ্গলবার (০৮ নভেম্বর) অসহায় বাবা পলান মিয়া জানান, তার ছেলে আমিনুর দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। পরিবারের পক্ষ থেকে তাকে নেশা  মুক্ত জন্য অনেক চেষ্টা করেছেন। কিন্ত কোনো লাভ হয়নি। এমনকি মাদকের টাকার জন্য প্রায় বাবা-মাসহ পরিবারের সদস্যদের মারধর করতেন।তাই মাদকাসক্ত ছেলে অত্যাচার থেকে বাঁচতে বিষয়টি তিনি বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাকাওয়াত হোসেনকে জানান।

এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাকাওয়াত হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে সোমবার অভিযান চালিয়ে মাদকসহ আমিনুরকে আটক করে পুলিশ।পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুর ইসলাম বুলবুলের আদালতে হাজির করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদালতের বিচারক মো. আমিনুর ইসলাম বুলবুল জানান, মাদকাসক্ত আমিনুরকে এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page