September 19, 2026, 5:09 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আইওআরএর সদস্য রাষ্ট্র এবং ডায়ালগ অংশীদারদের ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকেই আমন্ত্রণ পেয়ে সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসবেন। তিনি সম্মেলনে যোগ দেবেন। বাকিদের যারা আমন্ত্রণ পেয়েছেন, সবাই সিদ্ধান্ত দু-একদিনের মধ্যে হয়তো জানিয়ে দেবেন।

আইওআরএর বর্তমান সভাপতি বাংলাদেশ। আগামী ২২ ও ২৩ নভেম্বর ঢাকায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটি সিএসওর বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ নভেম্বর, রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন আইওআরএর ডায়ালগ অংশীদাররা বৈঠকে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২৪ নভেম্বর ডায়ালগ অংশীদার হিসেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা আসার কথা রয়েছে। এর পরদিন ঢাকা ছাড়বেন তিনি।

তার এ সফরে দ্বিপক্ষীয় একটি বৈঠক হতে পারে। এতে দুই দেশের সহযোগিতা-সংক্রান্ত আলোচনা হতে পারে। তবে কোনো ধরনের চুক্তি হচ্ছে না। ঢাকা ছেড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও একটি বৈঠক করার কথা রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page