May 10, 2026, 8:05 pm
শিরোনামঃ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে : প্রধানমন্ত্রী অর্থনীতিতে গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেলমন্ত্রী গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা নাটোরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক যশোরে পরকীয়া প্রেমিককে হত্যার পর মরদেহ ঘরের ভেতর পুঁতে সিমেন্ট ঢালাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে : আইআরজিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৩ জন আটক 
এইমাত্রপাওয়াঃ

তেলের নতুন ক্রেতা খুজে পেয়েছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় তেল কোম্পানির নির্বাহী প্রধান খোজাস্তে মেহের বলেছেন, ইরানের তেল রপ্তানির অবস্থা আগের চেয়ে ভালো এবং নতুন ক্রেতা পাওয়া গেছে।

তিনি আজ (মঙ্গলবার) তেল ও গ্যাস খনি বিষয়ক এক সম্মেলনের অবকাশে সাংবাদিকদের এ কথা বলেন।

খোজাস্তে মেহের আরও বলেছেন, তেলের বাজার হচ্ছে সদা-পরিবর্তনশীল। ইরান সব  সময় পুরনো ক্রেতা ধরে রাখার পাশাপাশি নতুন ক্রেতার সন্ধান করে। এই প্রক্রিয়া সব সময় চলতে থাকে। এই প্রক্রিয়ায় নতুন ক্রেতা পাওয়া গেছে।

তিনি বলেন, চলতি সপ্তাহের শেষে ইরান ও ইরাকের যৌথ তেল খনির কাজ শুরু হবে। এই খনির ইরানের অংশ পড়েছে খুজিস্তান প্রদেশে। একই সঙ্গে তিনি গ্যাস খাতে নানা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন।

মার্কিন নিষেধাজ্ঞা ও চাপের কারণে কিছু দেশ ইরানের তেল কেনা বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় ইরান নতুন ক্রেতাদের কাছে তেল বিক্রি করছে।

আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে সোচ্চার ইরানের ওপর ইসলামি বিপ্লবের পর থেকেই নানা ধরণের চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। এ ক্ষেত্রে ইউরোপের অনেক দেশই আমেরিকাকে সহযোগিতা করছে।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page