September 19, 2026, 5:22 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের দাবি প্রত্যাখ্যান করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের মার্কিন অভিযোগ নাকচ করে দিয়েছে।

রাশিয়া টুডে’র ওয়েবসাইট মারিয়া জাখারোভার বরাত দিয়ে আজ এ তথ্য জানিয়েছে। জাখারোভা বলেছেন তার দেশ কোনোভাবেই আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করছে না। বরং  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করছেন বলে তিনি মন্তব্য করেন।

মারিয়া জাখারোভা আরও বলেন: আমেরিকার জনজীবনের স্বাভাবিকতায় কেউ যদি বিঘ্ন সুষ্টি করে থাকে সে হলো ট্রাম্প। তিনিই মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন বলে জাখারোভা দৃঢ়তার সঙ্গে দাবি করেন।

মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে অনুষ্ঠিত হবে আজ। বর্তমানে উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

আমেরিকার মধ্যবর্তী নির্বাচন চলাকালে রাজনৈতিক সহিংসতা এবং গণতন্ত্রের বিরুদ্ধে হুমকির ব্যাপারে উদ্বেগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী গণতন্ত্রের পতাকাবাহী হিসেবে দাবী করা আমেরিকার নির্বাচন নিয়ে একটি মতামত জরিপ চালিয়েছে এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্ট। জরিপের ফলাফলে দেখা গেছে প্রতি ১০ জনের মধ্যে ৯ জন অর্থাৎ ৮৮ শতাংশ মার্কিন নাগরিক আমেরিকায় রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বেড়ে যাবার শঙ্কায় উদ্বিগ্ন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page