September 19, 2026, 5:24 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

আলোচনায় বসার জন্য দখলীকৃত এলাকাগুলো ছেড়ে দিতে হবে : ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার পূর্বশর্ত হিসেবে দখলীকৃত গোটা এলাকা থেকে রুশ সেনা প্রত্যাহার করার দাবি জানিয়েছে ইউক্রেন। দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেকসি ড্যানিলোভ বলেছেন, ক্রেমলিনের সঙ্গে সম্ভাব্য আলোচনার ‘প্রধান শর্ত’ হচ্ছে, রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়া ‘ইউক্রেনের সকল ভূখণ্ড’ ফিরিয়ে দিতে হবে।

এক টুইটার বার্তায় ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান, ট্যাংক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবার নিরবচ্ছিন্ন রাখার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, এমন প্রযুক্তি দিতে হবে যাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ওঠার আগেই ধ্বংস করে দেয়া যায়।

এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তার দেশের জবরদখল হয়ে যাওয়া ভূখণ্ড ফেরত পাওয়ার আশা থাকলে রাশিয়ার সঙ্গে তিনি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।

সোমবারই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, শান্তি আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত থাকলেও কিয়েভ বারবার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছে।

গত সেপ্টেম্বরের ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেয়ার পর জেলেনস্কি বলেছিলেন, প্রেসিডেন্ট পুতিন যতদিন ক্ষমতায় আছেন ততদিন তিনি মস্কোর সঙ্গে আলোচনায় বসতে রাজি হবেন না। ওদিকে রুশ কর্মকর্তারা বারবার বলে এসেছেন, রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করা অঞ্চলগুলো নিয়ে ইউক্রেনের সঙ্গে কোনো আলোচনা হবে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page