September 16, 2026, 10:37 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

শস্য ও সার রপ্তানী নিয়ে জাতিসংঘ ও রাশিয়ার বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ ও রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল  শস্য ও সার রপ্তানী বিষয়ক কৃষ্ণ সাগর চুক্তি নিয়ে বৈঠক করেছে।
দুটি চুক্তির একটির মেয়াদ শেষ হওয়ার আটদিন আগে শুক্রবার তারা এ বৈঠক করে।
বৈঠকে অংশ নেন জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংটাড) প্রধান রেবেকা গিন্সস্প্যান। এছাড়া রাশিয়ার ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ভারশিনিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের রুশ প্রতিনিধিদল এতে অংশ নেয়। জেনেভায় রুদ্ধ দ্বার কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
তবে বৈঠক শেষে এখনও কোন পক্ষ থেকে কোন বিবৃতি দেয়া হয়নি।
বৈঠক শুরুর পরপর জাতিসংঘের নারী মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচি সাংবাদিকদের বলেন, আশা করা যায় আলোচনায় অগ্রগতি হবে। রুশ ফেডারেশন থেকে শস্য ও সার বিশ্ব বাজারে রপ্তানী সহজতর হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য ও সার রপ্তানী বিষয়ক দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রথম চুক্তির মাধ্যমে রুশ হামলার কারণে ইউক্রেনে আটকে পড়া শস্য রপ্তানির উদ্যোগ নেয়া হয়।
দ্বিতীয় চুক্তিটি হলো রাশিয়ার ওপর পশ্চিমা অবরোধের কারণে মস্কোর খাদ্য ও সার রপ্তানী বিষয়ক।
ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের চুক্তির মেয়াদ আগামী ১৯ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
বিশ্বের শস্যভান্ডার হিসেবে পরিচিত ইউক্রেনে রুশ হামলার পর দেশটিতে দুই কোটি টন শস্য আটকা পড়ে। এ চুক্তির আওতায় বৃহস্পতিবার পর্যন্ত ইউক্রেন থেকে এক কোটি দুই লাখ টন খাদ্য ও খাদ্য শস্য রপ্তানি করা হয়েছে। এতে বিশ্ব খাদ্য সংকট পরিস্থিতি কিছুটা লাঘব হয়।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, চুক্তি নবায়িত না হলে বিশ্ব খাদ্য নিরাপত্তার ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page