July 11, 2026, 3:53 am
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

বিশ্বব্যাপী সেবা দিতে সার্ভিসে আসছে ড্রোন ট্যাক্সি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাড়াহুড়ার মধ্যে যানজটে আটকে থাকার সময় অনেকেরই মনে হয়, ট্যাক্সিটা যদি আকাশে উড়ে মুহূর্তে গন্তব্যে পৌঁছে দিতে পারত, কী যে ভালো হতো। এমন ভাবনা এখন একেবারেই অবাস্তব নয়। কারণ খুব শীঘ্রই বাজারে আসছে উড়ন্ত ট্যাক্সি বা ড্রোন ট্যাক্সি। বেশ কয়েকটি বেসরকারি সংস্থার মতো জার্মানির ‘ভোলোকপ্টার’ সংস্থাও বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস শহরের বাইরে সেরে ফেলল তাদের তৈরি উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক অভিযান। যা দেখতে অনেকটা ড্রোনের মতো।

জার্মানির এই সংস্থাটির সিইও ডার্ক হোক বলছেন, ২০২৪ সাল থেকেই শুরু হয়ে যাবে এই পরিষেবা। যে সময়ে ফ্রান্সে গ্রীষ্মকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আগামী ১৮ মাসে এই উড়ন্ত ট্যাক্সির জন্য প্রশংসাপত্র জোগাড়ের কাজ করবে সংস্থা। এ ছাড়াও পরিকাঠামোগত দিক থেকে ওই যানে কিছু বদলও আনা হতে পারে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ওই উড়ন্ত ট্যাক্সিতে আপাতত দু’জন যাত্রী বসতে পারবেন। বিমান ও হেলিকপ্টারের সঙ্গে এই যানটির মূল পার্থক্য হল, ওঠানামা করতে খুবই অল্প জায়গার দরকার হয় এই ট্যাক্সির। ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া অনেক বেশি সহজ হবে।- ব্লুমবার্গ অবলম্বনে

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page