October 16, 2026, 12:27 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গত ৩ মাসের ব্যবধানে আবারও ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ। সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে দরিয়ানগর পর্যন্ত এসব মৃত জেলিফিশের দেখা যায়।

শুক্রবার (১১ নভেম্বর) ও শনিবার (১২ নভেম্বর) সকালে সৈকতের বিভিন্ন পয়েন্টের বালিয়াড়িতে এসব মৃত জেলিফিশ দেখা যায়। খবর পেয়ে কক্সবাজারের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের সমুদ্র বিজ্ঞানীরা মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন।

এ বিষয়ে সংস্থাটির মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, গতকাল শুক্রবার এবং শনিবার সকালে সৈকতের বিভিন্ন পয়েন্টের বালিয়াড়িতে অসংখ্য মৃত জেলিফিশ দেখা গেছে। ভাটার সময় এসব জেলিফিশ দেখা গেলেও জোয়ারের পানিতে তা পুনরায় সমুদ্রের পানিতে ভেসে যায়। ভাটার সময় আবারও এসব মৃত জেলিফিশ উপকূলে ভেসে আসতে পারে। এসব জেলিফিশ জেলেদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যেসব মৃত জেলিফিশ ভেসে এসেছে তা হোয়াইট টাইপ জেলিফিশ। এ প্রজাতির জেলিফিশ প্রাণঘাতী না হলেও এর কর্ষিকা কারও সংস্পর্শে এলে সামান্য জ্বালা-পোড়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এর আগে, গত আগস্ট মাসের শুরুতে দুই দফায় আরও অসংখ্য মৃত জেলিফিশ ভেসে এসেছিল।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page