November 4, 2026, 3:41 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

নেভাদায় জয়ী হয়ে মার্কিন সিনেট নিয়ন্ত্রণে রাখলো ডেমোক্র্যাটরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ অবশেষে জো বাইডেনের দল ডেমোক্র্যাটদের হাতেই রইলো। নেভাদায় মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কোর্তেজ ম্যাস্তো জয়ী হওয়ায় আবারও ক্ষমতাসীদের দখলে সিনেট। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় ডেমোক্র্যাট প্রার্থীদের।

রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্জাল্টকে হারিয়ে ক্যাথরিন কোর্তেজ জয়ী হয়েছেন। ফলে সিনেটের ৫০টি আসন নিশ্চিত করলো ডেমোক্র্যাটরা। বাকি আছে শুধু জর্জিয়ার ফলাফল।

জর্জিয়া অঙ্গরাজ্যটিতে দ্বিতীয় দফায় ভোট হবে আগামী ৬ ডিসেম্বর। এই আসনে রিপাবলিকানরা জয় পেলেও সমান হবে দুই দলের আসন সংখ্যা। সেক্ষেত্রে বিল পাসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস টাইব্রেকার ভোট দেবেন। ফলে সিনেটে আধিপত্য থাকবে ডেমোক্র্যাটদেরই।

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে লাখ লাখ আমেরিকান ভোট দেন তাদের পছন্দের প্রার্থীদের। শেষ মুহূর্তে ভোটারদের চাঙা করতে চূড়ান্ত প্রচারাভিযানেও অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের ব্যালট ছিল না। এটি শুধু কংগ্রেসের নির্বাচন। যেটির দুটি অংশের মধ্যে একটি হলো হাউজ অব রিপ্রেজেনটেটিভ এবং অপরটি সিনেট। সংসদীয় এই ভোট প্রতি দুই বছর অন্তর অন্তর হয়। প্রেসিডেন্টের ৪ বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে হয় বলে এটিকে মধ্যবর্তী মেয়াদের নির্বাচন বলা হয়।

গত দুই বছর ধরে ডেমোক্র্যাটরা হাউজ অব রিপ্রেজেনটেটিভ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখে কাজ করছে। যেটি প্রেসিডেন্ট বাইডেনের জন্য যে কোনো আইন পাসে সহায়ক হয়। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page