November 4, 2026, 3:41 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা চায় তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার (১২ নভেম্বর) এ কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটিআরের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়াকে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেন এরদোয়ান। সমরখন্দ সামিটে যোগ দিতে উজবেকিস্তানে গিয়েছিলেন এরদোয়ান।

সেখানে তিনি সাংবাদিকদের জানান, রাশিয়াকে অবিরত আক্রমণ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া অবশ্য এসব আক্রমণ দারুণভাবেই প্রতিহত করছে। তবে কী ধরনের আক্রমণ, সে ব্যাপারে তিনি বিস্তারিত জানাননি।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর মস্কোর ওপর নানা ধরনের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। পাশাপাশি ইউক্রেনকে যুদ্ধ সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে তারা।

এরদোয়ান জানান, এখানে কীভাবে একটি শান্তি করিডর স্থাপন করা যায়, তা নিয়ে তারা কাজ করছেন। যেমন এর আগে তারা শস্য করিডর নিয়ে কাজ করেছেন। এর জন্য সর্বোত্তম উপায় হচ্ছে শান্তি আলোচনা করা বলে তিনি মনে করেন। এ ক্ষেত্রে ইউক্রেনের দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ।

ন্যাটোর সদস্য তুরস্ক এ বছরের শুরুতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনার আয়োজন করেছিল। এছাড়া কৃষ্ণ সাগরের বন্দর থেকে ইউক্রেনের শস্য রফতানি পুনরায় শুরু করার ব্যাপারে একটি চুক্তি করতে তুরস্ক ও জাতিসংঘ মধ্যস্থতা করেছিল। এই চুক্তি যত দিন সম্ভব চালিয়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন এরদোয়ান।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দখল করা ইউক্রেনের সমস্ত অঞ্চল ছেড়ে দিলেই কেবল রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা হতে পারে, তার আগে নয়।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page