July 23, 2026, 1:05 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা যশোরে ২টি স্বর্ণবারসহ ১ পাচারকারী আটক বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানের বভার প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে শত্রুর ড্রোন: কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, শত্রুর ড্রোনগুলো ইরানের বভার ৩৭৩ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্লার মধ্যেই রয়েছে।

গতকাল (রোববার) ইরানের এ কমান্ডার আরো বলেন, সম্প্রতি বভার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় যে উন্নয়ন ঘটানো হয়েছে তা ইরানের জন্য বিশাল অর্জন। জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ইরানি বিশেষজ্ঞদের জ্ঞান এবং জটিল প্রযুক্তির অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে।

ইরানের শীর্ষ পর্যায়ের এই সামরিক কমান্ডার বলেন, বলদর্পি পশ্চিমা গণমাধ্যম ইরানের এই প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। তিনি জানান, বভার ৩৭৩ প্রতিরক্ষা ব্যবস্থা ৩০৪ কিলোমিটার দূরের ড্রোনকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।

বহর ৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো উন্নত প্রযুক্তির ব্যবস্থা নির্মাণ করার জন্য ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী, সামরিক শিল্প এবং এর সাথে যে সমস্ত বিশ্ববিদ্যালয় জড়িত রয়েছে তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page