September 22, 2026, 12:44 am
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় ভ্যান চালককে হত্যার অভিযোগে স্ত্রী প্রেমিসহ আদালতে তিন জনের নামে মামলা

ইয়ানূর রহমান : স্ত্রীর পরকীয়ার জেরে যশোরের শার্শায় মনিরুজ্জামান নামের এক ভ্যান চালককে হত্যার অভিযোগ ঘটনার ১০দিন পর আদালতে মামলা হয়েছে।
দ্বিতীয় স্ত্রী তার প্রেমিকসহ তিনজনের নাম উল্লেখ করে নিহতের ছেলে আলী হোসেন রোববার এই মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই ব্যাপারে আর কোন মামলা হয়েছে কিনা আগামি সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য শার্শা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলো, একই থানার নারায়নপুর গ্রামের বাসিন্দা নিহতের দ্বিতীয় স্ত্রী ফিরোজা খাতুন, ফিরোজার প্রেমিক একই গ্রামের আব্দুল লতিফের ছেলে সেলিম ও সেলিমের মা রওশনারা বেগম।

বাদী মামলায় বলেছেন, তার পিতা মনিরুজ্জামান ভ্যান চালক ছিলেন। সংসারে অভাব অনটন ও বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে আসামি সেলিম তাদের বাড়িতে এসে ফিরোজা বেগমের সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে।

বিভিন্ন সময় এলাকাবাসী তাদের অনৈতিক কর্মকান্ড দেখে ফেলায় একাধিকবার সালিশ বিচার হয়। সালিশ বিচারে সেলিম এবং ফিরোজা বেগম আর এমন কাজ করবেননা বলে অঙ্গীকার করে। ঘটনার ১৭দিন আগে সেলিমের সাথে ফিরোজা বাড়ি থেকে পালিয়ে চলে যায়। বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে ফিরোজাকে আবারো ফিরিয়ে আনেন মনিরুজ্জামান।

ফিরোজাকে ফিরিয়ে আনার পরই সেলিমের সাথে মনিরুজ্জামানের বাকবিতন্ডা হয়। ওই বাকবিতন্ডার কথা শুনে ফিরোজা বেগমও সেলিমের পক্ষ নিয়ে স্বামী মনিরুজ্জামানের সাথে চরম দুর্ব্যবহার করে। ফলে সেলিম ও ফিরোজা এবং সেলিমের মা রওশনারা বেগম একত্রে মনিরুজ্জামানকে হত্যার পরিকল্পনা করে।

ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে নারায়নপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মনিরুজ্জামান। বেতনা নদীর পাড় দিয়ে আসার সময় একটি আম বাগানের কাছ থেকে মনিরুজ্জামানকে আসামিরা এলোপাতাড়ি পিটিয়ে ও কাছে থাকা গামছা দিয়ে গলায় শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। এরপর তার কাছে থাকা গামছা দিয়ে গলায় পেচিয়ে আম গাছের একটি ডালের সাথে ঝুলিয়ে রাখে। পরে স্থানীয় এক পথচারি দেখে পুলিশকে সংবাদ দেয়।

এরপরে ঘটনাস্থলে এসে মনিরুজ্জামানের কাছে থাকা বেশ কয়েক প্রকারের তরকারি ও রক্ত মাখা কাপড় পাওয়া যায়। বাদী পরে এসব বিষয় জানতে পেরে আদালতে মামলা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page