April 5, 2026, 2:25 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির কাঠালিয়ায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছোটভাই বেল্লাল হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে বড়ভাই নুরু হাওলাদার।

সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) মহিষকান্দি গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরে স্থানীয় জনতা ঘাতক বড় ভাই নুরু হাওলাদারকে আটক করে পুলিশে সোর্পদ করে। নিহত বেল্লাল হাওলাদার ও ঘাতক নুরু হাওলাদার মহিষকান্দি গ্রামের মৃত মোমিন উদ্দীন হাওলাদার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল মন্নান হাওলাদার জানান, নুরু হাওলাদার ও বেল্লাল হাওলাদার দুই সহদরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ছোটভাই বেল্লাল হাওলাদার পাশ্ববর্তী সোবাহান হাওলাদারের ঘরে ঘুমিয়ে ছিল। এসময় বড় ভাই নুরু হাওলাদার দাও দিয়ে ছোটভাই বেল্লালকে এলোপাথারী কোপায়।

এতে বেল্লালের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয় এবং মাথার মগজ বের হয়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই বেল্লালের মৃত্যু হয়।

এদিকে ছোটভাই বেল্লালকে খুন করে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক নুরু হাওলাদারকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, বড় ভাইর হাতে ছোটভাই হত্যা ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের করা হয়েছে।

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page