July 11, 2026, 4:51 am
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

টুইটার ও ফেসবুকের পর এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্প্রতি কর্মী ছাঁটাই করে আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এরপর একই পথে হাটে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এবার বিশ্বের শীর্ষস্থানীয় আরেক প্রতিষ্ঠান অ্যামাজন তাদের কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। ১০ হাজার কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। অ্যামাজন সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাতে এ তথ্য জানায় রয়টার্স।

মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ছাঁটাই হতে যাওয়া কর্মীদের বেশিরভাগই অ্যামাজনের ডিভাইস ইউনিটের। এছাড়া সংস্থার রিটেইল বিভাগ এবং মানবসম্পদ বিভাগেও কর্মী ছাঁটাই হবে। শুধু তাই নয়, কর্মী নিয়োগও স্থগিত করা হয়েছে।

অ্যামাজনের সূত্রটি বলছে, মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। এই অবস্থায় অন্যান্য প্রতিষ্ঠানের মতো অ্যামাজনও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে রয়েছে।

অ্যামাজন মনে করছে, চলতি বছরে উৎসবের সময়গুলোতে, যেমন বড়দিন বা নববর্ষে তাদের ব্যবসা আগের তুলনায় কমে যাবে।

গত মাসে সাংবাদিকদের অ্যামাজনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ব্রায়ান ওলসাভস্কি বলেছিলেন যে, মানুষ কেনাকাটায় তাদের বাজেট কমিয়ে ফেলেছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page