August 5, 2026, 9:57 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

কানাডার ১০০ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া পাল্টা প্রতিশোধ হিসেবে কানাডার ১০০ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধকে কেন্দ্র করে কানাডা রুশ নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর মস্কো এই ব্যবস্থা নিল।

গতকাল (সোমবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার নাগরিকদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এর ফলে নিষেধাজ্ঞার আওতায় পড়া কানাডার নাগরিকরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। নিষেধাজ্ঞার আওতায় পড়েছে কানাডার বহু সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যম ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তি যারা রাশিয়ার বিরুদ্ধে তথ্য জগতে আগ্রাসী অবস্থান নিয়েছেন।

রুশ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ৬০ বছর বয়সী কানাডার অভিনেতা এবং কমেডিয়ান জিম ক্যারি, সাংবাদিক ও রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিবিএস’র মারে ব্রুস্টার, মার্গারেট ইভান্স এবং অ্যাড্রিন আর্সেনল্ট।

রাশিয়া বলেছে রুশ নেতৃত্ব, রাজনীতিবিদ, সংসদ সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি, বিশেষজ্ঞ, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের ওপর জাস্টিন ট্রুডোর সরকার অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে কানাডার এই সমস্ত নাগরিকের বিরুদ্ধে রাশিয়া নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর থেকে এ পর্যন্ত কানাডা রাশিয়ার ১,৪০০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page