November 4, 2026, 1:45 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে রাশিয়ার প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে ক্ষতিপূরণ দেয়ার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল (সোমবার) সাধারণ পরিষদে এ বিষয়ে একটি প্রস্তাব পাস হয়।

প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৯৪টি দেশ, অন্যদিকে বিরুদ্ধে ভোট দিয়েছে ইরান, রাশিয়া, সিরিয়া ও চীনসহ ১৪টি দেশ। আর ভারত এবং ব্রাজিলসহ ৭৩টি দেশ ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘে যে প্রস্তাব পাসের মাধ্যমে রাশিয়াকে ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানানো হয়েছে সেই প্রস্তাব মানতে বাধ্য নয় মস্কো। তবে যেহেতু সংখ্যাগরিষ্ঠ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সে কারণে এর কিছুটা রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব রয়েছে।

প্রস্তাব পাসের আগে জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, “আগ্রাসনের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের সম্পদের ক্ষতি করেছে, এছাড়া ব্যাপকভাবে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ইউক্রেনের পুনর্গঠনের জন্য মস্কোকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করতে হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page