July 12, 2026, 12:37 am
শিরোনামঃ
২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে : কৃষিমন্ত্রী চিকিৎসকদের ছুটি বাতিলসহ বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবাসহ হেল্পার আটক ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত ইরানের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা অবকাঠামোয় হামলা হলে ইসরায়েলকে ছাড় দেওয়া হবে না : ইরানের নিরাপত্তা প্রধান যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় রাজি ইরান : ট্রাম্প সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
এইমাত্রপাওয়াঃ

প্রশিক্ষণ নিতে এসে পটুয়াখালীর কলাপাড়ার এসি ল্যান্ড সাভারে ছুরিকাঘাতে আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারে এসি ল্যান্ড আবু বকর সিদ্দিককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এসি ল্যান্ড হিসেবে কর্মরত। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নামার পর আবু বকর সিদ্দিক হেঁটে যাচ্ছিলেন। এ সময় ১৭ থেকে ২০ বছরের চার থেকে পাঁচজন তার পথ রোধ করে। পরে তাকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে টাকা ও মুঠোফোন নিয়ে যায়। দুর্বৃত্তরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরের দেয়াল টপকে পালিয়ে যায়। স্থানীয়রা আবু বকরকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, আবু বকরের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। তার বুক, পেট ও হাতে পাঁচটি জখম পাওয়া গেছে। তিনি আইসিইউ ভর্তি ও শঙ্কামুক্ত আছেন।

এসি ল্যান্ড আবু বকর সিদ্দিক গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে তিনি সাভারে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page