August 18, 2026, 5:24 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর রশিদের গণসংবর্ধনা প্রদান

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম হারুন-অর রশিদের গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের পায়রা চত্বরে নব নির্বাচিত চেয়ারম্যান কে নাগরিক কমিটির পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
ঝিনাইদহ কলেজের সাবেক অধ্যক্ষ তোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মালিতা, সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকা।
অনুষ্ঠানের প্রধান বক্তা এম হারুন-অর রশিদ বলেন, আমি আপনাদের ভালোবাসায় অনেক চড়াই উতরায় পার করে ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এ নির্বাচনে অংশগ্রহন করতে এসে আমাকে দুর্বৃত্তের হামলা ও বিভিন্ন মহলের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মীদের মিথ্যা অপবাদ সহ হামলা মামলার শিকার হতে হয়েছে। এরপরেও কোন অপশক্তি আমাকে জেলা পরিষদ চেয়ারম্যান হতে বাধাগ্রস্ত করতে পারেনি। সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে জনগণের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি ঝিনাইদহ জেলার মানুষের কাছে অনেক ঋণী। সকলের সহযোগিতায় একটি ভালো জেলা পরিষদ গঠন করে ঝিনাইদহের মানুষের ভাগ্যের উন্নয়ন করাই হবে আমার রাজনীতির লক্ষ্য।

তিনি বলেন সে ঋণ আমি আমার ভালো কাজের মধ্য দিয়ে সকলকে সাথে নিয়ে ঝিনাইদহকে বেকারমুক্ত, অভাবমুক্ত, দুর্নীতিমুক্ত ও উন্নয়নশীল জেলা হিসেবে পরিণত করবো ইনশাআল্লাহ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page