June 7, 2026, 10:25 pm
শিরোনামঃ
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার জয়পুরহাটে ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান ইরান শক্তিশালী ও অহংকারী তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে : ট্রাম্প ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : খামেনির সামরিক উপদেষ্টা ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোনটিতে বোমা ছিল। জানা গেছে, ওই ট্যাঙ্কারের সঙ্গে ইসরায়েলের একজন ধনকুবেরের সংশ্লিষ্টতা রয়েছে। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই এমন খবর পাওয়া গেলো। বুধবার (১৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে ওমান ‍উপকূলে এই হামলার ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এ কথা জানিয়েছেন। কারণ এ ব্যাপারে কথা বলার দায়িত্ব তার নয়।

ওই অঞ্চলে শিপিং পর্যবেক্ষণকারী ব্রিটিশ সামরিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, আমরা একটি ঘটনা সম্পর্কে সচেতন ও এটির তদন্ত করা হচ্ছে।

তেল ট্যাঙ্কারটি লাইবেরিয়ান পতাকাবাহী প্যাসিফিক জিরকন বলে চিহ্নিত করেছেন ওই কর্মকর্তা। এই ট্যাঙ্কারটি সিঙ্গাপুরভিত্তিক ইস্টার্ন প্যাসিফিক শিপিং দ্বারা পরিচালিত হয়, যা ইসরায়েলি বিলিয়নিয়ার ইদান ওফারের মালিকানাধীন একটি কোম্পানি।

ইস্টার্ন প্যাসিফিক শিপিং এক বিবৃতিতে জানিয়েছে, তেলবাহী প্যাসিফিক জিরকনে ড্রোন হামলা চালানো হয়েছে। ওমান থেকে এর দূরত্ব ছিল ২৪০ কিলোমিটার।

এদিকে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্যাঙ্কারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া সব ক্রু নিরাপদে রয়েছে। ট্যাঙ্কারটিও অক্ষত রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page