November 4, 2026, 12:57 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ওপর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ; বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল (মঙ্গলবার) রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে মূলত এই হামলা চালায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য শর্ত বেঁধে দেয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে রাশিয়া এই হামলা চালালো। ইউক্রেনের দেয়া শর্তকে রাশিয়া অবাস্তব এবং অপর্যাপ্ত বলে আখ্যা দিয়েছিল।

গতকালের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতির উদ্দেশ্যে জরুরি ভাষণে জানান, ইউক্রেনের ওপর ৮৫টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। জেলেনস্কির দপ্তর থেকে পরিস্থিতিকে খুবই জটিল বলে উল্লেখ করা হয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের মধ্য এবং উত্তরাঞ্চলের বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে।

প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান কিরিল তিমোশেঙ্কো জানিয়েছেন, “বিশেষ করে রাজধানী কিয়েভের পরিস্থিতি অত্যন্ত কঠিন।” কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর রাজধানী কিয়েভেরে অর্ধেক মানুষ এবং পশ্চিমাঞ্চলীয় লাভিব শহরের শতকরা ৮০ ভাগ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছে।

ইউক্রেন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নয়টির বেশি অঞ্চলে রাশিয়া গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভে অন্তত একজন নিহত হয়েছে। ইউক্রেনের সেনারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে এবং সেটি একটি আবাসিক ভবনের ওপর পড়ার কারণে ওই ব্যক্তি নিহত হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া আরো হামলা চালাতে পারে, এজন্য তিনি জনগণকে নিরাপদ আশ্রয় থাকার আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গলুশেঙ্কো গতকালের ক্ষেপণাস্ত্র হামলাকে ইউক্রেনের বিদ্যুৎস্থাপনার ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page