November 4, 2026, 12:10 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

নেপালে নির্বাচনের আগে ১৫ হাজার নকল ব্যালটসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেপালে ১৫ হাজার নকল ব্যালট পেপার বহনের অভিযোগে ৪০ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। নেপালের নির্বাচনের চার দিন আগে এই ঘটনা ঘটলো। ২০ নভেম্বর নেপালে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, নেপাল পুলিশের একটি দল দক্ষিণাঞ্চলীয় পারসা জেলার জগন্নাথপুর পৌরসভা থেকে ইজাজত আহমদকে গ্রেফতার করেছে।

নেপাল পুলিশের বিবৃতি অনুসারে, ইজাজত আহমদ ভারতের বিহার রাজ্যের পশ্চিম চাম্পারান জেলার বাসিন্দা। তার কাছ থেকে ১৫ হাজার নকল ব্যালট পেপার পাওয়া গেছে।

নেপালের এবারের নির্বাচনকে দেশটির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী ও স্থিতিশীলতা বজায় রাখতে এবারের নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। ২০ নভেম্বর নেপালের কেন্দ্রীয় পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাদেশিক ও পার্লামেন্ট নির্বাচনের এই ব্যালটগুলো নিয়ে তিনি ভারত থেকে নেপালের দিকে যাচ্ছিলেন। মোটরবাইকে ব্যালট বহনের সময় তাকে আটক করা হয়। তিনি যে মোটরবাইক ব্যবহার করছিলেন তা ভারতে নিবন্ধিত।

ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পুলিশ ইজাজতকে কাস্টডিতে নিয়েছে। তবে তিনি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা প্রার্থীর ব্যালট বহন করছিলেন কি না তা জানা যায়নি।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page