August 18, 2026, 3:48 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের ট্রাক টার্মিনাল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  রাশেদুল ইসলাম নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই শিশু সন্তান সুফিয়ান ও হুজাইফা আহত হয়। নিহত রাশেদুল শহরের কাঞ্চনপুর উত্তর পাড়ার শামসুল হকের ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝিনাইদাহ পৌর শাখার সেক্রেটারি ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বুধবার রাত দশটার দিকে রাশেদুল খাজুরা গ্রামের মাহফিল থেকে মোটরসাইকেল যোগে দুই ছেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি ট্টাক টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। এ ঘটনায় তার দুই শিশু সন্তান আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাশেদুল ইসলামের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page