July 24, 2026, 7:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি বৃহস্পতিবার বলেছেন, জানুয়ারিতে রিপাবলিকানরা চেম্বারের নিয়ন্ত্রণ নিলে তিনি পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াবেন। ন্যান্সি পেলোসি হলেন মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার।

পেলোসি হাউস ফ্লোরে একটি আবেগপূর্ণ বক্তৃতায় বলেন, ‘আমি পরবর্তী কংগ্রেসে গণতান্ত্রিক নেতৃত্বের জন্য পুনরায় নির্বাচন চাইব না।’ ‘নতুন প্রজন্মের জন্য গণতান্ত্রিক ককাসের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।’
দলীয় নেতৃত্ব থেকে ৮২ বছর বয়সী পেলোসির প্রস্থান ওয়াশিংটনে একটি যুগের সমাপ্তি চিহ্নিত করে এবং গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সামান্য ব্যবধানে প্রতিনিধি পরিষদে  সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন পেলোসিকে ‘গণতন্ত্রের একনিষ্ঠ রক্ষক’ এবং মার্কিন ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ হাউস স্পিকার হিসাবে দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেছেন।
বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘ন্যান্সি পেলোসির কারণে লক্ষ লক্ষ আমেরিকানদের জীবন আরও সমৃদ্ধ হয়েছে, এমনকি রিপাবলিকানদের  প্রতিনিধিত্বকারী প্রশাসনিক জেলা বা নির্বাচনী আসনগুলোতে যারা তার বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং প্রায়শই তাকে অপমান করেছে তাদেরও কল্যাণ হয়েছে।’
বাইডেন বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ইউএস ক্যাপিটলে হামলা চালালে আমাদের গণতন্ত্র রক্ষায় তার কঠোর ভূমিকা এবং সংকল্প ইতিহাসে পেলোসি স্মরণীয় হয়ে থাকবেন।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও পেলোসিকে ‘আমেরিকান ইতিহাসের সবচেয়ে দক্ষ বিধায়কদের একজন’ বলে অভিহিত করে তার প্রশংসা করেছেন।
১৯৮৭ সালে কংগ্রেসে নির্বাচিত, পেলোসি ২০০৭ সালে স্পিকার হয়েছিলেন, প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র মহিলা যিনি এই শক্তিশালী পদে অধিষ্ঠিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page