July 24, 2026, 7:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্স এশিয়ায় সংঘাত চায় না : ইমানুয়েল ম্যাঁক্রো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে ফ্রান্সের ঘনিষ্ঠ সম্পর্কের দৃষ্টিভঙ্গি তুলে ধরে  শুক্রবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এই অঞ্চলের  ‘সংঘাত’ অবসানের আহবান জানিয়েছেন।
ব্যাংককে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি এ আহবান জানান। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ২১টি শক্তিধর দেশ নিয়ে এপেক গঠিত।
মার্কিন-চীন ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে তিনি এই অঞ্চলে ফ্রান্সের কৌশলগত সম্পর্ক পুনরায় সক্রিয় করতে চাইছেন।
ফরাসি প্রেসিডেন্ট সম্মেলনের ফাঁকে ব্যবসায়ী নেতাদের এক সমাবেশে একথা বলেন, এই অঞ্চলে সংঘর্ষ এড়াতে এবং স্থিতিশীলতা ফেরাতে ফ্রান্স ভূমিকা পালন করতে চায়।
ম্যাঁক্রোবলেন, ‘আমরা আধিপত্যে বিশ্বাস করি না, আমরা সংঘাতে বিশ্বাস করি না, আমরা স্থিতিশীলতায় বিশ্বাস করি।’
ম্যাঁক্রো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় জলবায়ু পরিবর্তন থেকে অর্থনৈতিক মন্দার ওভারল্যাপিং সংকটের মুখোমুখি হচ্ছে এবং এটি মোকাবেলায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন ,‘এই পরিস্থিতিতে আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশল হল গতিশীল ভারসাম্য তৈরি করা।’
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে বিশ্বব্যাপী অস্থিরতার একটি প্রধান উৎস হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, এটি একটি অত্যন্ত খারাপ কাজ হিসেবে এশিয়া ও অন্যত্র সব দেশের স্বীকৃতি দিতে হবে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page