July 12, 2026, 3:21 am
শিরোনামঃ
২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে : কৃষিমন্ত্রী চিকিৎসকদের ছুটি বাতিলসহ বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবাসহ হেল্পার আটক ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত ইরানের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা অবকাঠামোয় হামলা হলে ইসরায়েলকে ছাড় দেওয়া হবে না : ইরানের নিরাপত্তা প্রধান যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় রাজি ইরান : ট্রাম্প সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
এইমাত্রপাওয়াঃ

নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে-নাতি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের লালপুর ইউনিয়নের ডেবরপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে ও নাতিসহ তিন জনই প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণ হারানো তিন জন একই উপজেলার বিরপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬০), তার ছেলে সোহাগ (২৭) ও সোহাগের ছেলে ও শহিদুলের নাতি ইভান (৫)।

ললালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুরুজ্জামান শামীম ও কর্তব্যরত চিকিৎসক ডাক্তার খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, বিকাল ৩টার দিকে এক মোটরসাইকেলে করে তিন জন লালপুর থেকে গোপালপুর যাচ্ছিলেন। পথে ডেবরপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জিএম ট্রাভেলসের একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়।

কর্তব্যরত চিকিৎসক ডাক্তার খোরশেদ আলম বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা তিন জনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page