May 10, 2026, 1:41 pm
শিরোনামঃ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে : প্রধানমন্ত্রী অর্থনীতিতে গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেলমন্ত্রী গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা নাটোরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক যশোরে পরকীয়া প্রেমিককে হত্যার পর মরদেহ ঘরের ভেতর পুঁতে সিমেন্ট ঢালাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে : আইআরজিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৪ জন আটক 
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শা সীমান্ত থেকে সাড়ে ৯ কিজি স্বর্ণের বার উদ্ধার

ইয়ানূর রহমান : ভারতে পাচারের সময় যশোরের শার্শার পাঁচভূলােট সীমান্ত থেকে ৯ কেজি ৫শ’ ৫৮ গ্রাম ওজনের ৮২ পিচ স্বর্ণ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার (১৭নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শার্শা এ স্বর্ণের চালান আটক করা হয়। পলাতক আসামি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালন ভারতে পাচারের উদ্দেশ্যে শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্তের রহমত পুর গ্রাম দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক মোটরসাইকেল আরোহিকে গতিরোধ করা জন্য বেরিকেড দেওয়া হয়। এসময় পলাতক আসামি মেহেদী বেরিকেড অমান্য করে স্পিড বাড়িয়ে স্বর্ণ নিয়ে পালাতে গেলে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। পরে সে মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলের মধ্য থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯ কেজি ৫শ’ ৫৮ গ্রাম ওজনের ৮২ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণ শার্শা থানায় হস্তান্তর করা হবে। এবং পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

 

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page