August 18, 2026, 3:47 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার যশোর আগমন উপলক্ষে মহেশপুরের যাদবপুর ও আজমপুরে আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার : আগামী ২৪ নভেন্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর আগমন উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ও আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর সকালে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে  প্রগতি বিদ্যানিকেতন বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ ও উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান।

অন্যদিকে আজ ১৮ নভেম্বর বিকালে  মহেশপুরের আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের  উদ্যোগে বিদ্যাধরপুর বাজারে এক প্রস্তুতিশুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান আলীর সভাপতিত্বে অনষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।

 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

উক্ত সভায় বক্তারা আগামী ২৪ তারিখে যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page